গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউনিয়নে রান্না করা খাবার বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউনিয়নে রান্না করা খাবার বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/০৬/২০২৪ ০৮:৫৬:৪৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউনিয়নে রান্না করা খাবার বিতরণ

ছবি: নিজস্ব


সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত ১৫০ জনের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার ১৮ জুন বিকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এসব রান্না করা খাবার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আমিনুর রশিদ শামীম,সালুটিকুর পুলিশ তদন্ত কেন্দ্রের টু আইসি জহির ও ওয়ার্ড সদস্য জালাল উদ্দিন।


এছাড়াও উপজেলার সকল আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোকজনের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে। পাশাপাশি আজ প্রতি ইউনিয়নে ১.৫০০মেঃটন হারে মোট ২০.৫০০মেঃটন চাল উপ-বরাদ্দ প্রদান করা হয়েছে, যা আগামীকাল আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোকজনকে অগ্রাধিকার দিয়ে বন্যাদুর্গত মানুষের মধ্যে বিতরণ করা হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক