ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আকস্মিক বন্যা পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে উপজেলা প্রশাসনের জনপ্রিয় হেল্প লাইন ৩৩৩ ও ৯৯৯ নাম্বার।
জানা যায়, চলতি বছরের মে মাসের শেষের দিকে স্থানীয় ভারি বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাট উপজেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম ও বন্যা কবলিত মানুষের মাঝে দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন হেল্প লাইন হিসেবে ৩৩৩ ও ৯৯৯ এই দুটি খোলে।
পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রতিটি ওয়ার্ড থেকে সমাজকর্মীদের নিয়ে "কুইক রেস্পন্স ভলান্টিয়ার টিম" গঠন করেন। হেল্পলাইন ৩৩৩ ও ৯৯৯ ওই দুটি নাম্বার খোলার পর থেকে গোয়াইনঘাটে দু'দফা বন্যায় বন্যাদুর্গত শতাধিক পানিবন্দী পরিবারকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন জনপ্রতিনিধি ও কুইক রেস্পন্স ভলান্টিয়ার টিমের সদস্যরা।
এ ছাড়া ৩৩৩ ও ৯৯৯ হেল্পলাইনে প্রাপ্ত কলের ভিত্তিতে প্রশাসনের উদ্যোগে বন্যায় পানিবন্ধী জনগণকে খাবার ও জরুরি সামগ্রী পৌঁছে দিচ্ছে জনপ্রতিনিধি ও কুইক রেস্পন্স ভলান্টিয়ার টিম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৪ সালের প্রথম ধাপের আকস্মিক বন্যায় ৩৩৩ এ কলের ভিত্তিতে প্রায় ৮০০ টি পরিবারকে সরকারি ত্রাণ ও জরুরি সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যা দুর্গত এলাকায় কুইক রেস্পন্স টিম ভলান্টিয়ারগণ নৌকার মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
পাশাপাশি ৩৩৩ ও ৯৯৯ হেল্পলাইনে প্রাপ্ত কলের ভিত্তিতে প্রশাসনের উদ্যোগে বন্যায় পানিবন্ধী জনগণকে খাবার ও জরুরি সামগ্রী পৌঁছে দিচ্ছে জনপ্রতিনিধি ও কুইক রেস্পন্স ভলান্টিয়ার টিম।
২০২৪ সালের প্রথম ধাপের আকস্মিক বন্যায় প্রায় ৮০০ টি পরিবারকে ৩৩৩ কলের ভিত্তিতে সরকারি ত্রাণ ও জরুরি সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
এস এইচ টি/




