কুলাউড়ায় বন্যা কবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন এমপি নাদেল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

কুলাউড়ায় বন্যা কবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন এমপি নাদেল

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৬/২০২৪ ১২:০৮:১০ অপরাহ্ন

কুলাউড়ায় বন্যা কবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র  পরিদর্শন করলেন এমপি নাদেল

ছবি: নিজস্ব


গত কয়েকদিনের ভারী বর্ষণে, উজানের পাহাড়ি ঢল ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হঠাৎ করে মৌলভীবাজারের কুলাউড়া  উপজেলার  পৌর শহরের কয়েকটি এলাকাসহ ৩ টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে ওই  উপজেলার  কয়েকটি গ্রামের প্রায় ১০ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছেন।

১৮ জুন (মঙ্গলবার) দুপুরে পানিবন্দি মানুষদের খোঁজখবর নিতে হাকালুকি হাওর তীরবর্তী ভূকশিমইল ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ পৌর এলাকার আশ্রয়কেন্দ্র গুলি পরিদর্শন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

এসময় এমপির  সাথে উপস্থিত ছিলেন ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম সিদ্দিকী নানু, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাকী মানিক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নোমান সিদ্দিকী নোমান, ইউপি সদস্য শান্তি মিয়া,  সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান জুয়েল, সায়মন আজাদ তালুকদার,  ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লেছু মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।

জানা যায়, ঈদুল আযহার দিন ভোর থেকেই টানা বৃষ্টিপাত হয়  এতে করে উপজেলার নিম্নাঞ্চলের রাস্তা ঘাট প্লাবিত হয়ে বন্যার কারণে মানুষ ভোগান্তিতে পড়েছেন।

টানা বৃষ্টিপাতে সোমবার রাতে প্লাবিত হয়ে যায় কুলাউড়া উপজেলা পরিষদ এলাকা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

মঙ্গলবার সারাদিন বৃষ্টিপাত হওয়ায় পর পৌর শহরের কয়েকটি এলাকা, এ ছাড়াও  কাদিপুর   ভূকশিমইল, জয়চন্ডী ইউনিয়নের বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে।


জৈন্তা বার্তা / মহি উদ্দিন/ টিটু



শীর্ষ সংবাদ: