সিলেট ফায়ার সার্ভিস স্টেশনে হাঁটু পানি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনে হাঁটু পানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৪ ০৯:০০:১৪ পূর্বাহ্ন

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনে হাঁটু পানি

ছবি: সংগৃহীত


পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে টইটম্বুর সিলেটের সুরমা নদী। এই নদীর পানি উপচে ছড়া-নালা দিয়ে ঢুকছে সিলেট নগরীতে। ফলে সুরমার পানিতে নগরীর নিচু এলাকা তলিয়ে যাচ্ছে।

সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় পানি উঠতে শুরু করেছে । একে একে তলিয়ে যাচ্ছে নগরীর তালতলা, মেন্দিবাগ, মাছিমপুর, শাহজালাল উপশহর, যতরপুর, সোহানীঘাট, জামতলাসহ বিভিন্ন এলাকা।

রোববার (১৬জুন) মধ্যরাত থেকে রাত টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে প্রায় হাঁটু পানি জমে গেছে। পানিতে ডুবে গেছে তালতলাস্থ সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়। পানি ঢুকে পড়ায় এ স্টেশন থেকে সব যন্ত্রপাতি সরিয়ে নেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তালতলাস্থ ফায়ার সার্ভিসের স্টেশনের উপসহকারী পরিচালক (সিলেট) মোহাম্মদ আব্দুর রহমান।

তিনি জানান, রোববার রাত থেকে ফায়ার স্টেশনে পানি প্রবেশ শুরু হয়। সোমবার বিকাল পর্যন্ত পানি কিছুটা কম থাকায়  গাড়িগুলো স্টেশনের সামনে উঁচু স্থানে রাখা হয়েছে। কিন্তু আজ সকাল থেকে পানি বৃদ্ধি পাওয়াতে কিছু গাড়ি  আলমপুরস্থ স্টেশনে নিয়ে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, যত সময় যাচ্ছে পানি বাড়ছে। স্টেশনে আমাদের লোকজন যেসব কক্ষে থাকতো সেগুলোগুলোতে পানি প্রবেশ করে হাঁটু সমান হয়ে গেছে। কিছু যন্ত্রাপাতি দ্বিতায় তলায় তুলে রাখা হয়েছে আর কিছু যন্ত্রপাতি বাইরে নিয়ে আসা হয়েছে। এভাবে পানি বৃদ্ধি পেলে গাড়ি ও ফাইটারদের শহরের অন্য কোথায় থাকার ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, উজানের পানি নেমে আসায় নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। ছড়ার পানি নদীতে যাওয়ার কথা, এখন উল্টো নদীর পানি ছড়া উপচে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, উজানের পানি নেমে আসায় নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। সিলেট নগরীর ছড়ার পানি নদীতে পড়ার কথা, উল্টো নদীর পানি ছড়া উপচে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমরা সব প্রস্তুতি নিয়েছি।

উল্লেখ্য-গত ৩০ মে তালতলাস্থ সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে পানি প্রবেশ করেছিল।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক