ছবি: সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা দুর্গত ১১০পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৫টায় উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়নের কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র , বুধবারী বাজার ও মেঘারগাঁও উত্তর রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পানিবন্দী পরিবারে মধ্যে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। এ সময় পুলিশের টিম বন্যা দুর্গতের মধ্যে শুকনো খাবার ও পানি বাহিত বিভিন্ন রুগের ওষুধ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) সাইদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, সহকারী উপপরিদর্শক জাহিদুর রহমান, কনস্টেবল শ্যামল, সেলিম ও শুভ্র প্রমুখ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। মঙ্গলবার এক'শ দশ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এই ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’
এস এইচ টি/




