ওসমানীনগরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রতিমন্ত্রীর জরুরি সভা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ওসমানীনগরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রতিমন্ত্রীর জরুরি সভা অনুষ্ঠিত

মোঃ সুয়েব আহমদ, ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৬/২০২৪ ১১:১৯:৩৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রতিমন্ত্রীর জরুরি সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের কনফারেন্স হলে বন্যা পরিস্থিতি মোকাবেলায় মঙ্গলবার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আলাউর রহমান আলা, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসি তদন্ত নৃপেন্দ্র ঘোষ , তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, এ অঞ্চলের মানুষের দুর্দশা দেখতে পেয়ে আমরা সচেতনভাবে কাজ করছি। সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা দেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণের ব্যবস্থা করেছি এবং আগামী দিনগুলোতে এই কার্যক্রম আরও জোরদার করা হবে।

সভায় বক্তারা বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা তুলে ধরেন এবং দ্রুত সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে সকলের সহযোগিতা কামনা করেন। সুশিল সমাজের প্রতিনিধিরা বন্যার্তদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য ও মেডিকেল সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের পর্যাপ্ত প্রস্তুতি ও ব্যবস্থা সম্পর্কে জানান।

এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা তাদের এলাকার ক্ষয়ক্ষতির কথা ও দ্রুততম সময়ের মধ্যে সাহায্য ও পুনর্বাসনের দাবী জানান। বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখতে সবাইকে একসাথে কাজ করার জন্য প্রস্তুতি নেওয়া হয়।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে তীব্র বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ওসমানীনগর উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে খাদ্যসামগ্রী বিতরণ চলছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক