জৈন্তাপুরে সংযোগ সড়ক না থাকায় বন্যা আশ্রয়কেন্দ্রে যাতায়াতে দূর্ভোগ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

জৈন্তাপুরে সংযোগ সড়ক না থাকায় বন্যা আশ্রয়কেন্দ্রে যাতায়াতে দূর্ভোগ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৬/২০২৪ ১২:৫০:৩২ অপরাহ্ন

জৈন্তাপুরে সংযোগ সড়ক না থাকায় বন্যা আশ্রয়কেন্দ্রে যাতায়াতে দূর্ভোগ

ছবি: নিজস্ব


জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ৪ নং বাংলা বাজার এলাকায় ২০২১-২২ অর্থ বছরে নির্মিত হয় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ বন্যা আশ্রয় কেন্দ্র। 

দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর ও দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে তিনতলা বিশিষ্ট আশ্রয়কেন্দ্রটিতে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। ভূমি থেকে প্রায় ১০/১২ ফুট উচ্চতা লেবেলের বিল্ডিং এ নিচতলায় গবাদিপশু আশ্রয়ে ব্লকের পাশাপাশি দুইতলা ও তিনতলায় রয়েছে কয়েক শ মানুষের অবস্হান করার সুবিধা। সেই সাথে রয়েছে শৌচাগার,বিশুদ্ধ পানির ব্যবস্হা সহ বিদ্যুৎ এর ব্যাকআপ সুবিধাসমুহ। 

কিন্তু এতো আধুনিকতা সম্পন্ন হওয়ার পরের বন্যার সময় সুফল পাচ্ছে না বৃহত্তর চার নং বাংলা বাজার এলাকাবাসী। তার প্রধান কারণ হলো আশ্রয়কেন্দ্রে যাওয়ার মত কোন সংযোগ সড়ক না থাকায়।

সরজমিনে গিয়ে দেখা যায় ১৯শে জুন (বুধবার)  এলাকার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলে কলেজের মাঠ থেকে পানি নেমে যায়। কিন্তু পানি যখন বৃদ্ধি পায় তখন আশ্রয় কেন্দ্রের সামনে যে পরিমাণ পানি থাকে তাতে সাঁতার কেটে আসতে হয় মানুষদের। তাছাড়া পুরো কলেজের চারপাশে নতুন বাউন্ডারি দেয়াল নির্মানের ফলে নৌকা নিয়ে প্রবেশ করা অসম্ভব হয়ে পড়ে। পাশাপাশি আশ্রয়কেন্দ্রের পিছন দিয়ে আরসিসি ঢালাই রাস্তা থাকলেও তা ঘুরে সামনের দিকে আসতে কোন সড়ক নেই। তাই পানি বিপদসীমা অতিক্রম করলে মাত্র ১৫০-২০০ মিটার জাগয়ায় রাস্তার অভাবে আশ্রয়কেন্দ্র পর্যন্ত পৌছানো সম্ভব হয়ে উঠছে না। চলতি বছর ৩০ মে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জৈন্তাপুর সহ ৪ নং বাংলা বাজার এলাকা প্লাবিত হলে এই বন্যা আশ্রয়কেন্দ্রে যাতায়াতের সমস্যার বিষয়টি দৃশ্যমান হয়।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তিনি বলেন আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে বন্যা আশ্রয় কেন্দ্রে সরজমিনে গিয়ে স্হানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে যোগাযোগের বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান। 

এ বিষয়ে ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, আসামপাড়া বাজারিকুল মহল্লা থেকে স্কুলের আসার যে রাস্তাটি রয়েছে পানি বিপদসীমায় চলে আসলে আশ্রয়কেন্দ্রের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি জানান আগামী অর্থ বছরে প্রয়োজনে রাস্তার উপর মাটি ফেলে উঁচু করে সংযোগ সড়ক স্হাপন করা হবে বলে তিনি জানান।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক