সিলেটে বন্যা: বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় সেনাবাহিনী মোতায়েন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সিলেটে বন্যা: বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় সেনাবাহিনী মোতায়েন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৪ ০১:০১:০৮ পূর্বাহ্ন

সিলেটে বন্যা: বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় সেনাবাহিনী মোতায়েন

ছবি: সংগৃহীত


সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ সুরমা বড়ইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার থেকে সেনাবাহিনী সেখানে মোতায়েন রয়েছে।

বুধবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের অনুরোধে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশনায় 'ইন এইড টু দি সিভিল পাওয়ার' এর আওতায় সিলেটের ওই বিদ্যুৎ উপকেন্দ্রে সেনা মোতায়েন করা হয়েছে।

এই বিদ্যুৎ উপকেন্দ্রটি থেকে সিলেট রেলওয়ে স্টেশন, সিলেট শহরের পার্শ্ববর্তী বরইকান্দি, কামালবাজার, মাসুকগঞ্জ, বিসিক, লালাবাজার, শিববাড়ী ও কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনালসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসকল এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকল্পে সেনাসদস্যরা কাজ করে যাচ্ছেন।

আইএসপিআর জানিয়েছে, যেকোন দুর্যোগ মোকাবিলায় 'ইন এইড টু দি সিভিল পাওয়ার' এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক