জলমগ্ন সিলেট সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডের লাউয়াই মহল্লা, যেন বন্যার রূপ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

জলমগ্ন সিলেট সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডের লাউয়াই মহল্লা, যেন বন্যার রূপ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৪ ০৪:৪৭:৩০ পূর্বাহ্ন

জলমগ্ন সিলেট সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডের লাউয়াই মহল্লা, যেন বন্যার রূপ

ছবি: নিজস্ব


কয়েক দিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের ২৯ নং ওয়ার্ডের লাউয়াই মহল্লার পানি ঢুকেছে। কোথাও কোথাও কোথাও হাঁটুপানি আবার কোথাও হাঁটুর উপরে। মহল্লার প্রায় প্রতিটি বাড়ির ঘরের ভেতরে, না হয় বারান্দায় অথবা আঙিনায় পানি রয়েছে।

বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। এক ধরণের পানিবন্দী অবস্থা। বাচ্চারা ঘর থেকে বের হতে পারছে না। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না। আর যারা যাচ্ছেন, তারা হাঁটুপানি ক্ষেত্রবিশেষে কোমর পানি ভেঙে বের হচ্ছেন।

এ বিশাল পানির ভান্ডার কিন্তু কোন নদ-নদী বা হাওর-বিল থেকে আসেনি। স্রেফ বৃষ্টির পানি। কিন্তু নানা কারণে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার চরম অবনতি হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

১৯ জুন বুধবার দুপুর ২ টার সময় সরজমিনে দেখা যায় যতই সময় যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে। 

মেয়র ও ২৯নং ওয়ার্ড কাউন্সিলর দৃষ্টি আকর্ষণ করছেন পানি বন্দী মানুষ। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক