গোয়াইনঘাটে ২২৩ গ্রাম প্লাবিত, রান্না করা খাবার ও ত্রাণ বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে ২২৩ গ্রাম প্লাবিত, রান্না করা খাবার ও ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯/০৬/২০২৪ ০৯:২৩:১৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ২২৩ গ্রাম প্লাবিত, রান্না করা খাবার ও ত্রাণ বিতরণ

ছবি : নিজস্ব


গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে পানিবন্দী ও আশ্রয়কেন্দ্রে আশ্রিত বন্যার্তদের জন্য খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে এবং সাড়ে ৩১ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। যা উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রিত পরিবারের লোকজন অগ্রাধিকার ভিত্তিতে পাবে। বুধবার ১৯ জুন গোয়াইনঘাট থানার উদ্যোগে দুপুর থেকে বিকাল পর্যন্ত বিছনাকান্দি ও রুস্তমপুর ইউনিয়নে বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয়।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন এবং গোয়াইনঘাট থানার পক্ষ থেকে উপরোক্ত ত্রাণসামগ্রী, খাদ্য সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম,  সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম পিপিএম,জেলা পরিষদ সদস্য সুবাস দাস,উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ।

এদিকে ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাট উপজেলায় সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি সংক্রান্ত উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে উপজেলার প্রায় ৩৩১ বর্গ কিঃমিঃ এলাকা এবং ২২৩টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত। এছাড়াও প্রায় ১৫০০ হেক্টর কৃষি জমি নিমজ্জিত।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম জানান, উপজেলার সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের ওয়েষ্ট জৈন্তা হিলস ও ইষ্ট খাসি হিলস জেলায় আগামী ২০ জুন ৬৫মিঃমিঃ ও ২১ জুন ১১০মিঃমিঃ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। (সোর্সঃ মেঘদূত এপস-আইএমডি)।তিনি আরো জানান, উপজেলার ১৩টি ইউনিয়নে ৩১.৫০০মেঃটন চাল বরাদ্দ প্রদান করা হয়েছে, যা আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোকজনকে অগ্রাধিকার দিয়ে বন্যাদুর্গত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে।

জৈন্তাবার্তা / বাদশা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক