ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপারে বিদ্যুৎ স্পর্শ হয়ে নাজমিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন ) সন্ধ্যার পর এই দুর্ঘটনাটি ঘটে। সে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের আবদুল্লার মেয়ে, হাদারপার গরুর বাজার সংলগ্ন বাড়ি।
স্হানীয়রা জানান,বুধবার রাত ৮ টা থেকে অন্যান্য শিশুদের সাথে লুকোচুরি খেলা করছিল নাজমিন আক্তার। লুকোচুরি খেলার এক পর্যায়ে কাটুনের গোডাউনে পানির মটরের লিকেজ লাইনের বিদ্যুৎ শট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নাজমিন মারা যায়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, উপরগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কন্যা শিশুর মৃত্যুর খবর পেয়েছি। লাশটির পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।
জৈন্তাবার্তা / বাদশা / মনোয়ার




