কুলাউড়ায় মায়ের উপর অভিমান করে ছেলের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

কুলাউড়ায় মায়ের উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৬/২০২৪ ১০:০৬:০১ পূর্বাহ্ন

কুলাউড়ায় মায়ের উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় গলায় ফাঁস লাগিয়ে অলিউর রহমান কাওসার (১৮) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন।  ১৯ জুন (বুধবার) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুইগাঁওয়ে ওই তরুণের ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। কাওসার ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থ বিষয়টি নিশ্চিত করে জানান, মানসিক ভারসাম্যহীন কাওসার বুধবার সকালে মায়ের কাছে কিছু টাকা চেয়েছিলেন।

তার মা টাকা না দেওয়ায় অভিমান করে পরিবারের অজান্তে দুপুরের কোনো একসময় ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ: