সিলেটে ২৭৫ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ আটক ১
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সিলেটে ২৭৫ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ আটক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৪ ১০:৫৬:৫৩ পূর্বাহ্ন

সিলেটে ২৭৫ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ আটক ১

ছবি: সংগৃহীত


সিলেটের সীমান্ত এলাকা থেকে ২৭৫ বস্তা ভারতীয় চোরাইচিনিসহ একজনকে আটক করা হয়েছে। বুধবার (১৯ জুন) বিকেলে সিলেট-তামাবিল সড়কে অভিযান চালিয়ে এসব চোরাচালান আটক করে  সিলেট মহানগরের শাহপরাণ থানা পুলিশ।

আটককৃত মো. রুবেল মিয়া (৩৫) হবিগঞ্জ সদরের নিজামপুরের মো. আকসির মিয়ার ছেলে। আটকের সময়   একটি ট্রাকও জব্দ করা হয়েছে। নীল রঙের ট্রাকটির  রেজি. নম্বর ঢাকা মেট্রো-ট-১১-৮৮৫০, চেচিস নম্বর- MAT395022J2R18809, ইঞ্জিন নম্বর- B591451081H63718706।

পুলিশ জানায়,ট্রকের মধ্যে থাকা পাথরের স্তরের ৩ ইঞ্চি নিচে ত্রিপল দিয়ে মোড়ানো ভারতীয় চোরাই চিনির ২৭৫ বস্তা চিনি( MANUFACTURED AT ATHANI SUGAR LIMITED, Maharashtra, India), এর সর্বমোট ওজন তেরো হাজার চারশত পঁচাত্তর কেজি। এসব চোরাই চিনির আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ হাজার ১৭ হাজার টাকা। 

আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা  হবে জানিয়েছে পুলিশ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪