বন্যার পানি দেখতে গিয়ে সিলেটে নৌকাডুবে যুবকের মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

বন্যার পানি দেখতে গিয়ে সিলেটে নৌকাডুবে যুবকের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৪ ১১:৩২:৫৩ পূর্বাহ্ন

বন্যার পানি দেখতে গিয়ে সিলেটে নৌকাডুবে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত


সিলেটে নৌকাডুবে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) বিকেলে গোয়াইনঘাট উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নৌকা ডুবে নিখোঁজের চার ঘণ্টা পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। উপজেলার কাপনা নদীতে এ ঘটনা ঘটে।

নৌকাডুবিতে নিহত যুবকের নাম মোহাম্মদ সাদাত হোসেন। তিনি উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর প্রথম খণ্ড গ্রামের শিব্বির আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, মোহাম্মদ সাদাত হোসেন ও তার এক বন্ধু ছোট্ট একটি নৌকা নিয়ে কাপনা নদীতে ঘুরতে আসেন বন্যার পানি দেখতে। সন্ধ্যা ঘনিয়ে এলে তারা কাপনা নদী হয়ে বাড়ি ফেরার উদ্দেশে রওনা হন। এসময় নদীর প্রবল স্রোতের কারণে স্থানীয় লংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় আসার পর তাদের নৌকা ডুবে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা রাসেল আহমদকে উদ্ধার করলেও স্রোতের তোড়ে তলিয়ে যান সাদাত। পরে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে সাদাতের মরদেহ উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪