ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এখনো পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানায়, গোয়াইনঘাট সদর ইউনিয়নের গহড়া গ্রামের পার্শ্ববর্তী বিলে অর্ধগলিত মরদেহটি ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশকে অবগত করেন।
বৃহস্পতিবার ২০ জুন বেলা ২টায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম পিপিএম জানান, গোয়াইনঘাট সদর ইউনিয়নের গহড়া গ্রামের সন্নিকটে একটি অর্ধগলিত মরদেহ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা গোয়াইনঘাট থানাকে অবগত করেন।
খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে প্রেরন করা হয়েছে।
এস এইচ টি/




