বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা স্থগিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা স্থগিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৪ ০৪:১৬:০৫ পূর্বাহ্ন

বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত


পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের ভারী বর্ষণে আকস্মিক বন্যার কবলে পড়েছে সিলেট। প্লাবনে তলিয়ে গেছে বিভাগের সবকটি জেলার বেশিরভাগ এলাকা। পানিবন্দি হয়ে পড়েছেন বিভাগের প্রায় ১৬ লাখ বাসিন্দা। এ অবস্থায় বিভাগটিতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কমিটির প্রধান ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে।

প্রসঙ্গত, আগামী ৩০ জুন থেকে দেশব্যাপী একযোগে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক