জৈন্তাপুরে আশ্রয়কেন্দ্রে পুলিশের রান্না করা খাবার বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

জৈন্তাপুরে আশ্রয়কেন্দ্রে পুলিশের রান্না করা খাবার বিতরণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৬/২০২৪ ০৭:০৫:৪৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আশ্রয়কেন্দ্রে পুলিশের রান্না করা খাবার বিতরণ

ছবি : নিজস্ব


জৈন্তাপুরে চলতি মৌসুমে প্রলয়ঙ্কারী বন্যায় বাড়ীঘর ছেড়ে নিরাপদে বন্যা আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২০শ জুন) দুপুরে পর্যায়ক্রমে  উপজেলার চিকনাগোল ও দরবস্ত ইউনিয়নের পাঁচটি বন্যা আশ্রয় কেন্দ্রে বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম।

এ সময় চিকনাগোল ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত এম আহমেদ পাবলিক স্কুল ও চিকনাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষের মাঝে এ খাবার বিতরণ শুরু হয়।

পরে কহাইগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যার্তদের মাঝে রান্না করা খাবার তুলে দেন পুলিশ কর্মকর্তারা। এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  মোহাম্মদ আল আমিন, ৬ নং চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী সহ পুলিশ সদস্যরা।

পরে চলতি মৌসুমে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত মাওলানা আব্দুল লতিব জুলেখা গার্লস একাডেমি ও তেলিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করে মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের সাথে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, সম্প্রতি সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও জৈন্তাপুরের ঘন ঘন বন্যায় মানুষের নিরাপত্তা প্রদানে পাশে আছে পুলিশ।

তিনি আরো বলেন সিলেট জেলার  মান্যবর  পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের দিকনির্দেশনা মোতাবেক চলতি বন্যায় বানভাসী মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্রে পৌছানো সহ তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রান্না করা খাবার বিতরণ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ দুইটি ইউনিয়নের পাঁচটি আশ্রয়কেন্দ্রের আনুমানিক ৫০০ জন মানুষের মাঝে এই রান্না করা খাবার বিতরণ করা হলো।

জৈন্তাবার্তা / বাবু / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক