ছবি : নিজস্ব
সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়ন এবং উমরপুর ইউনিয়নে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ দুই শতাধিক পরিবারে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলা উমরপুর ইউনিয়নের সীমানাবর্তী এলাকা ভড়াউঠে ত্রাণ বিতরণ ও সাদীপুর ইউনিয়নের ইব্রাহিমপুর একটি আশ্রয় কেন্দ্রে কয়েকটি পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ ভিপি বলেছেন, আমরা ২০২২ সালের বন্যাও মোকাবেলা করেছি। বর্তমানেও দুর্যোগ সফল ভাবে মোকাবেলা করতে ওসমানীনগর উপজেলা পরিষদ প্রস্তুত, আমাদের মধ্যে শুধু ঐক্যবদ্ধের প্রয়োজন, এই দুর্যোগ মোকাবেলায়ও আমরা সফল হবো। এসব ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে চিড়া মুড়ি ডাল সয়াবিন তৈল এবং পানি বিশুদ্ধকরন ট্যাবলেটসহ রান্না করার মশলা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্তিত ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাস, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দাল মিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উমরপুর ইউ/পি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সহ যুবলীগ নেতা ইকবাল হাসান সুমন সাদীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুবেদ মিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাজু আহমদ যুবলীগ নেতা টিপু আহমদ যুবলীগ নেতা সেজেল আহমদ সহ অত্র ইউনিয়ন এর মেম্বার বৃন্দ।
জৈন্তাবার্তা /সুয়েব / মনোয়ার




