জকিগঞ্জে গরুর খাস খাওয়া নিয়ে সংঘর্ষ আহত ১১
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

জকিগঞ্জে গরুর খাস খাওয়া নিয়ে সংঘর্ষ আহত ১১

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৬/২০২৪ ০৮:৫৯:২৪ পূর্বাহ্ন

জকিগঞ্জে গরুর খাস খাওয়া নিয়ে সংঘর্ষ আহত ১১

ছবি: সংগৃহীত



জকিগঞ্জ প্রতিনিধি ::


জকিগঞ্জে ফিসারীর পাড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলার বীরশ্রী ইউনিয়নের সোনাপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সবুরের ছেলে মাছুম আহমদ গরু চরাতে গিয়ে একটি ষাঁড় পার্শ্ববর্তী গদাধর গ্রামের আব্দুস সালামের ফিসারীর পাড়ে উঠা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আব্দুস সালামের লোকজন আব্দুস সবুরের বাড়িতে ডুকে দেশী অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী-বৃদ্ধসহ কমপক্ষে ১১ জন আহত হন। সুর চিৎকার শুনে স্থানীয়রা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এরমধ্যে জোসনা বেগম, আব্দুস সবুর দ্বয়ের অবস্থা গুরুতর হওয়ায় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে।   


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪