ছবি: নিজস্ব
জৈন্তাপুর উপজেলায় পৃথক দুইটি ঘটনায় পুকুড়ের পানি ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুইটি ঘটনাই ঘটেছে উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি করগ্রামে অপরটি বারইকান্দি গ্রামে। নিহত দুই শিশুর পরিচয় ১৯ মাস বয়সী হাবিবুর রহমান ইমন। ইমন দরবস্ত ডাইয়া গ্রামের বিলাল আহমেদের পুত্র। অপরজন হলেন ১৩ মাস বয়সী মানহা আনজুম সাফা। মানহার বাবা দরবস্ত বারইকান্দি গ্রামের আব্দুল মুত্তালিবের ছেলে রফিকুল ইসলাম রকি।
পুলিশ সূত্রে জানা যায়, ২০শে জুন ( বৃহস্পতিবার) দরবস্ত ডাইয়া গ্রামের মৃত তজুম্মুল আলির ছেলে বিলাল আহমেদের স্ত্রী মারজিয়া বেগম তার ১৯ মাস বয়সী পুত্র সন্তান ইমনকে নিয়ে আনুমানিক বেলা ১২:০০ ঘটিকায় বিলালের বোনের বাড়ী করগ্রামে আসেন।দুপুরে ইমনের মা ফুফু ঘরে বসে গল্প করার এক পর্যায়ে ইমন তার ফুফুর বাড়ী নিজ মালিকানাধীন পূর্ব পাশের পুকুরে সবার অজান্তে পড়ে যায়।
এর ঘন্টা খানেকের মধ্যে ইমনকে না পেয়ে তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ইমনের নিথর দেহ পুকুড়ের পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে শিশু ইমনকে মৃত ঘোষনা করেন।
অপর এক ঘটনায় একই ইউনিয়নের বারইকান্দি গ্রামের আব্দুল মুত্তালিবের ছেলে রফিকুল ইসলাম রকির ১৩ মাস বসয়ী কন্যাশিশু মানহা আনজুম সাফা বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকায় সকলের অজান্তে বাড়ীর পশ্চিমে থাকা পুকুড়ে পড়ে যায়। এক পর্যায়ে মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে গাড়ীতে তার মৃত্যু হয়।
এদিকে একইদিনে পুকুড়ে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন, উক্তো ঘটনায় পৃথকভাবে দুইটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।সেই সাথে তিনি বন্যা মৌসুম হওয়ায় উপজেলার সকল অভিভাবকদের তাদের শিশুদের বিশেষ করে যারা নতুন হাঁটা শিখেছে তাদের হাতের নাগালে রাখা সহ বাড়তি সর্তকতা অবলম্বনের আহবান জানিয়েছেন।
এস এইচ টি/




