জগন্নাথপুরে ঘাস কাটতে গিয়ে ঢলের স্রোতে ডুবে কৃষকের মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

জগন্নাথপুরে ঘাস কাটতে গিয়ে ঢলের স্রোতে ডুবে কৃষকের মৃত্যু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৬/২০২৪ ০৩:৪৪:৩১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ঘাস কাটতে গিয়ে ঢলের স্রোতে ডুবে কৃষকের মৃত্যু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘাস কাটতে গিয়ে ঢলের স্রোতে ডুবে রুহুল আমিন (৩৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে এ ঘটনা ঘটে।রুহুল আমিন সাতা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রামের হাওরে ছেলে ইয়াছিনকে সঙ্গে নিয়ে গরুর জন্য ঘাস কাটতে যান কৃষক রুহুল আমিন। পরে ঘাস কাটা অবস্থায় হঠ্যাৎ করে নৌকা থেকে বন্যার পানির স্রোতে পড়ে ডুবে যান ওই কৃষক। এসময় তাঁর ছেলে ইয়াছিনের চিৎকারে আশপাশের লোকজন এসে ওই কৃষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক ওই কৃষককে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তাজুল ইসলাম বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি হাসপাতালে আসার আগেই মারা যান।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, রুহুল আমিন শারীরিকভাবে অসুস্থ থাকায় পানি থেকে উঠতে পারেননি। কারো কোন অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪