এশিয়া কাপের দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৩ AM

এশিয়া কাপের দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৩ ০১:৩৩:০০ AM

এশিয়া কাপের দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ

ছবি: সংগ্রহীত


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন এশিয়া কাপের জন্য ঘোষণা করেছে। শনিবার (১২ আগস্ট) সকালে মিরপুরে এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 

১৭ সদস্যের স্কোয়াডে বাদ পড়েছে তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ নতুন করে উদ্বোধনী ব্যাটার হিসেবে থাকছেন তানজিদ হাসান তামিম। এবারই প্রথম বাংলাদেশের স্কোয়াডে সুযোগ পেলেন তিনি। ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিলেন এশিয়া কাপের দলে।

গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন মাহমুদউল্লাহ। এরপর বাদ পড়েন দল থেকে। খেলা হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। যদিও এশিয়া কাপের আগে বেশ ভালো মতোই আলোচনায় ছিলেন তিনি। কিন্তু জাতীয় দলের দরজা খুলল না তার জন্য।   

ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে আগেই নিজেকে সরিয়ে রেখেছেন তামিম ইকবাল। এমনকি ছেড়ে দিয়েছেন অধিনায়কত্বও। গতকাল অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করে বিসিবি। সবশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে তামিম ছাড়াও বাদ পড়েছেন রনি তালুকদার ও তাইজুল ইসলাম। ডাক পেয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী, শামীম পাটোয়ারী ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

তবে এই দলে সবচেয়ে বড় চমক তানজিদই। গত মাসে শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটিসহ ১৭৯ রান করেন তিনি। তার ব্যাটিংয়ে ছিল আগ্রাসীর ছোঁয়া। তামিম না থাকায় ওপেনিংয়ে লিটনের সঙ্গী কে হবেন তা নিয়ে আলোচনা চলছিল বেশ। যেখানে ছিল তানজিদের নামও। শেষ পর্যন্ত নিজের নাম এশিয়া কাপের দলে দেখতে পেলেন ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ওপেনার।  

৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে। ৩ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।  

এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম শেখ।

এস.ডি



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত