জৈন্তাপুরে বন্যার্তের মাঝে রান্না করা খাবার বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

জৈন্তাপুরে বন্যার্তের মাঝে রান্না করা খাবার বিতরণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৬/২০২৪ ১০:৪১:৩৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বন্যার্তের মাঝে রান্না করা খাবার বিতরণ

ছবি : নিজস্ব


চলতি বন্যায় জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বানভাসী মানুষ ও বন্যা আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

ঈদের মৌসুমে সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত ইউনিয়ন ৪ নং দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত মাওলানা আব্দুল লতিব জুলেখা গার্লস একাডেমি বন্যা আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ কার্যক্রমের সূচনা করা হয়

শুক্রবার (২১শে জুন) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় উক্তো আশ্রয় কেন্দ্রে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করতে আসেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্হাপনা) হোসাইন মোহাম্মদ আল জুনায়েদ।

এ সময় তিনি আশ্রয় কেন্দ্রে থাকা বয়োবৃদ্ধা ব্যাক্তি, পুরুষ, মহিলা, নবজাতক শিশুর মা সহ ছোট ছোট বাচ্চাদের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দেন। পরে আশ্রয় নেয়া মানুষের সার্বিক খোঁজ খবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া, সিনিয়র সহকারী কমিশনার ( শিক্ষা ও কল্যান শাখা,তথ্য ও অভিযোগ শাখা) জর্জ মিত্র চাকমা,সহকারী কমিশনার মোহাম্মদ পারভেজ, সহকারী কমিশনার (ভুমি)  জৈন্তাপুর মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার সহ অন্যান্যরা। পরে স্হানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে অন্যান্য বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতে জেলা প্রশাসকের দেয়া রান্না করা খাবার পৌছে দেয়া হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪