ছবি: নিজস্ব
সিলেটের ওসমানীনগরে বন্যায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
ওসমানী নগর উপজেলার উছমানপুর ইউনিয়নের প্রায় এক শতাধিক বন্যাকবলিত মানুষের মধ্যে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ত্রাণ বিতরণ করেন, উসমানপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল ও জেলা ছাত্রলীগের সভাপতি মো. নামজুল ইসলাম।
২১জুন শুক্রবার বিকালে উছমানপুর ইউনিয়নের ইছামতী মল্লিকপুর, হোসেনপুর, ইছামতী চক এবং ইছামতী দিঘীরপার, গ্রামের বন্যাকবলিত পানিবন্দি মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মেয়র আনোয়ারুজ্জামানে পক্ষ থেকে পর্যায়ক্রমে এক হাজার পরিবারকে ত্রান সহায়তা করা হবে বলে জানা যায়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও অনলাইন নিউজ পোর্টাল "বর্তমান সিলেট" এর ব্যবস্থাপনা সম্পাদক এ এইচ এম খায়রুল ইসলাম, ইউপি সদস্য হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য সাইস্তা মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল বশর, জাহির মিয়া, আশরাফ খাঁন, জিতু মিয়া, আব্দুল মালিক, ওয়েছ আহমদ, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এ.এস.এম সাদিকুল এহসান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুছা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসলাম কবির, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ মনছুর, সুমন খাঁন প্রমুখ।
ত্রাণ বিতরণ পরবর্তীতে বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ওসমানীনগরের সন্তান। তিনি সুখে দুঃখে ওসমানীনগরের মানুষের পাশে থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেটের মানুষের পাশে থাকলেও ওসমানীনগরের মানুষের কথা তিনি ভূলেননি। শত ব্যস্ততার মধ্যেও তিনি উছমানপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মধ্যে ৫টন চাল বিতরণের জন্য প্রদান করেছেন। তিনিসহ ইউনিয়ন চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুলের পরিবার সবসময় বন্যাকবলিত মানুষের পাশে রয়েছেন।
এস এইচ টি/




