কোম্পানিগঞ্জে বানভাসিদের পাশে আনসার ও ভিডিপি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

কোম্পানিগঞ্জে বানভাসিদের পাশে আনসার ও ভিডিপি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২/০৬/২০২৪ ০৯:৪২:৩৩ পূর্বাহ্ন

কোম্পানিগঞ্জে বানভাসিদের পাশে আনসার ও ভিডিপি

ছবি : মোবারক হোসেন পাপ্পু


ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যায় বিপর্যস্থ হয়ে পড়েছে কোম্পানিগঞ্জের জনজীবন। বন্যায় উপজেলার সাধারণ মানুষ অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন। এমন দুর্যোগময় পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী নিয়ে কোম্পানিগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত এসব বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন আনসার ও ভিডিপি উপমহাপরিচালক (অপারেশনস্) মোঃ ফখরুল আলম।

No description available.

শনিবার (২২ জুন) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু হাইটেক পার্ক ও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেল, পিয়াজ), মোমবাতি, মেস, সাবান ও ঔষধ সামগ্রী বিতরণ করেন তিনি । এ সময় শিশুদের চকলেট উপহার দেন তিনি।

মানবিক সহায়তা বিতরণকালে তিনি বলেন,সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম,পিডিএমএস, সহযোগিতায় ও সিলেট জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী, বিভিএমএস,ব্যবস্থাপনায় সিলেট জেলার ৪৭১ টি আশ্রয় কেন্দ্র ২৫৯৮ জন ইউনিয়ন দলনেতা। দলনেত্রী, কমান্ডার ও সদস্য/সদস্যাগণ ৫৩৬৩ জন বন্যার্তদের সাহায্য ও নিরাপত্তা প্রদান করছে। No description available.

এছাড়া সিলেট জেলার সদর, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও , বিশ্বনাথ উপজেলার আশ্রয় কেন্দ্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ হতে বন্যার্তদের ৫৫০ জনকে রান্না করা খাবার, শুকনো খাবার ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে। বন্যার পানি কমতে শুরু করায় অত্র বাহিনীর সদস্য/সদস্যগণ বন্যা পরবর্তী পরিস্কার পরিছন্নতা এবং বন্যায় ক্ষতিগ্রস্থ বসতবাড়ি মেরামতে সার্বিক সহযোগিতা কাজে নিয়োজিত রয়েছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না। এই অঙ্গীকার বাস্তবায়ন করতে সে লক্ষ্যে কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

তিনি আরও বলেন, বন্যাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি,তত্বাবধানে বাংলাদেশ আনসার দুর্যোগকালীণ সময়ে সর্বদাই জনগণের পাশে দাঁড়িয়েছে।

No description available.

খাদ্য সহায়তা বিতরণ কালে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের সিনিয়র সহকারী পরিচালক মোঃ মশিউর রহমান মানিক, সিলেট জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট এ এস এম এনামুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. সেলিনা বেগম,ও বাহিনীর কর্মকর্তারা।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪