গোয়াইনঘাটে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২/০৬/২০২৪ ১০:১৫:০৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ

ছবি : নিজস্ব


গোয়াইনঘাট উপজেলায় বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিতকরণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  ব্যবস্থাপনায়  মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে।

শনিবার ২২ জুন উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের হাতির পাড়ায় ও লেংগুড়া ইউনিয়নে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। সরবরাহের শুরুতেই পানি নেয়ার জন্য এলাকার শত শত নারী পুরুষ পানির অপেক্ষায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিশুদ্ধ পানি সংগ্রহ করে। No description available.

মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি ঘন্টায় ৬০০ লিটার পানি পরিশোধনপূর্বক সরবরাহ করার সক্ষমতা রয়েছে। বন্যা দুর্গত এলাকার জনগণকে ১০ লিটার ধারণ ক্ষমতার জেরিকেনে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।

No description available.

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস থেকে বন্যা দুর্গত এলাকার জনগণকে  ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে পানির পাত্র ( কলস, বোতল, হাড়ি) সহ এসে বিশুদ্ধ পানি সংগ্রহ করার জন্য আহবান করা হচ্ছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪