সাকিবের দলে খেলতে শ্রীলঙ্কায় লিটন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সাকিবের দলে খেলতে শ্রীলঙ্কায় লিটন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৩ ০৪:০৩:২৮ পূর্বাহ্ন

সাকিবের দলে খেলতে শ্রীলঙ্কায় লিটন

ছবি: সংগ্রহীত


শ্রীলঙ্কার লিগে খেলার সুযোগ পেলেন লিটন দাস। গল টাইটান্সের হয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচে থাকবেন তিনি। একই দলে খেলবেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সাথে।

বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ২০ অগাস্ট পর্যন্ত লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে লিটনকে। শনিবার সকালের ফ্লাইটে তাই তিনি কলম্বো উড়ে গেছেন।

টুর্নামেন্টে গল টাইটান্সের ম্যাচ আছে আর দুটি। ১৩ ও ১৫ অগাস্ট ম্যাচ দুটি জিতলে অবশ্য তারা প্লে অফে যেতে পারে। প্লে অফে গেলে লিটন আরও কিছু ম্যাচ পাবেন।

এবার লঙ্কান প্রিমিয়ার লিগ খেলছেন বেশ কজন বাংলাদেশের তারকা। সাকিবকে সরাসরি চুক্তিতে নেওয়ার পর প্লেয়ার্স ড্রাফট থেকে গল নিয়েছিল মোহাম্মদ মিঠুনকে। যদিও তিনি এখনো ম্যাচ পাননি।

এছাড়া এই ফ্র্যাঞ্চাইজি আসর খেলে এসেছেন তাওহিদ হৃদয়। পেসার শরিফুল ইসলাম কলম্বো স্টাইকার্স দলে থাকলেও এখনো একাদশে সুযোগ পাননি।

এস.ডি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক