সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ০৯:২৩:৪১ পূর্বাহ্ন

সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি

ছবি: সংগৃহীত


সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। ঈদের পর থেকে দুদিন সিলেটে এবং ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হওয়ায় বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে। নদ-নদী এবং প্লাবিত হওয়া এলাকাগুলোর পানি নিচের দিকে নেমে যাচ্ছে। পাশাপাশি শনিবার সূর্যের দেখাও মিলেছে। 

সিলেট জেলার বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রাপ্ত তথ্যানুসারে জানা গেছে জেলার মহানগরসহ ১৩টি উপজেলায় বর্তমানে সাড়ে ৯ লাখেরও বেশি মানুষ বন্যা আক্রান্ত আছেন। জেলার প্রায় ৭ শতাধিক আশ্রয়কেন্দ্র মিলিয়ে বর্তমানে আশ্রয়গ্রহণকারীর সংখ্যা সাড়ে ২২ হাজার।

জেলা প্রশাসনসূত্রে জানা গেছে, সিলেট নগরীর ১৩টি ওয়ার্ড, সদরের ১১৫টি গ্রামসহ পুরো জেলায় মোট ১ হাজার ৫৭০টি গ্রাম এখনও বন্যা কবলিত। বন্যায় মোট আক্রান্ত জনসংখ্যা সিলেট মহানগরের ৩০ হাজারসহ ৯ লাখ ৬৪ হাজার ৪৬৫ জন। সিলেট জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, বন্যা আক্রান্ত জনগণের জন্য ত্রাণ বিতরণ ও খাদ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় তৎপরতা চলমান আছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, সিলেটে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে স্থাপিত কন্ট্রোলরুমে কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় ডেডিকেটেড অফিসার নিয়োগের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়নভিত্তিক মেডিকেল টিম গঠন করে কার্যক্রম চালানো হচ্ছে। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। তবে এ নদীর পানি সিলেট পয়েন্টে রয়েছে বিপৎসীমার নিচে। একই সময়ে কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে বিপৎসীমার ১২, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১০২ ও শেরপুর পয়েন্টে ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. সজীব হোসেন জানিয়েছেন, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আগামী ৩দিন সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪