ছড়া-খাল দখলমুক্ত ও পুনঃখনন করা হবে-পরিদর্শনে একসঙ্গে আরিফ-আনোয়ার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ছড়া-খাল দখলমুক্ত ও পুনঃখনন করা হবে-পরিদর্শনে একসঙ্গে আরিফ-আনোয়ার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ১০:৩৫:৪৭ পূর্বাহ্ন

ছড়া-খাল দখলমুক্ত ও পুনঃখনন করা হবে-পরিদর্শনে একসঙ্গে আরিফ-আনোয়ার

ছবি: নিজস্ব


দেশের অন্যান্য স্থানে রাজনৈতিক পরিস্থিতি যেমনই থাকুক ব্যতিক্রম সিলেট। এখানে রাজনীতির মাঠ যেনো সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। এবারও এমন দৃষ্টান্ত নজর কেড়েছে সিলেটসহ দেশের মানুষের। সিলেট নগরীর সাবেক ও বর্তমান দুই মেয়র একসাথে হাতে হাত রেখে নগরীর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কর্মপরিকল্পনা সাজাতে দেখা গেছে। তাদের সাথে সিলেট নগরভবনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকতার্র সাথে ছিলেন কাউন্সিলর মখলিছুর রহমান কামরানও। এসময় সাবেক মেয়র নগরীর ছড়া-খাল উদ্ধারে নিজের অনেক অসমাপ্ত কাজের কথা জানান বর্তমান মেয়রকে। 

শনিবার বিকেল ৩টায় নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামের পূর্বদিকে সরসপুর সংলগ্ন বৈঠাখাল পরিদর্শন করেন তারা। এসময় ছড়ায় পানি প্রবাহে বিভিন্ন প্রতিবন্ধকতা তদারকি করেন এবং সমস্যা সমাধানে একে অন্যকে সহযোগিতার আশ্বাস দেন সাবেক ও বর্তমান মেয়র।

মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, নগরীর ভেতর ২৩টি ছড়া আছে। ১৯৫৬ সালের ম্যাপ ধরে আমরা কাজ করবো। নগরীর সমস্ত ছড়া উদ্ধার ও খনন করে সুরমা নদীর সাথে সংযুক্ত করবো। সুরমা নদীও খনন করা হবে। শুধু সিটি কর্পোরেশন এলাকা খনন করলে হবে না। উৎপত্তিস্থল থেকে খনন কাজ করতে হবে। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে আনোয়ারুজ্জামান বলেন, তিনি আন্তরিকতার সাথে আমাকে সহযোগিতা করছেন। তার ১০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কাজ করবো এবং তিনি যেখানে যেখানে প্রতিবন্ধকতায় পড়েছেন সেগুলোকেও আমরা এড্রেস করবো।

মেয়র আনোয়ারুজ্জামান আরও বলেন, ‘নগর বঁাচাও, সিলেট বঁাচাও’ স্লোগানকে সামনে নিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ নগরীকে বঁাচিয়ে রাখতে হবে। সিলেটের স্বার্থে আমরা দলমত নির্বিশেষে সবাই একমত। সিলেট নগরীর মানুষ আমাদের ভোট দিয়েছেন। আমরা জনগণের প্রতিনিধি। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। কিছু সংখ্যক মানুষের স্বার্থে সিলেট শহর ডুবে যাবে বৃহৎ নগরবাসীকে ভোগান্তি পোগাদে হবে সেটা আমরা মেনে নিবো না। 

যারা ছড়া দখল করে বসে আছেন তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন- আপনারা নিজ দায়িত্বে ছড়া ছেড়ে দিন। নাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ছড়া উদ্ধার করবো। কাউকেই ছাড় দেওয়া হবে না। সিলেট নগরী রক্ষায়, প্রবাসীদের জানমাল রক্ষায় এবং সিলেটে বিনোয়োগ রক্ষায় আমরা বদ্ধ পরিকর। কোনো দখলবাজ বা সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। 

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির নগরী। বহু বছর ধরে আমরা দেখছি নগরীর মানুষ পানিবন্দি হয়ে যান এবং মালামাল নষ্ট হয়ে যায় এটি আর দেখতে চাই না। তবে এটির দায়ভার একা সিটি কর্পোরেশনের নয়। যেসকল ছড়া, খালে সরকারি প্রতিষ্ঠানসহ কিছু ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান রয়েছে তারা যদি নগরবাসীর কথা বিবেচনা করে এগুলো ছেড়ে দেন তাহলে তাদের স্বাগত জানাবো। অন্যথায় বর্তমান মেয়র তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। ছড়াগুলো উদ্ধার করা গেলে সিলেটবাসী বন্যার কবল থেকে অনেকটা রক্ষা পাবেন। 

তিনি আরও বলেন, বাংলাদেশের অন্যান্য সিটি কর্পোরেশনের সাথে তুলনা করেন তাহলে সিলেট অনেক পিছিয়ে। এর মূল কারণ হচ্ছে আমাদের নেতৃত্বের অভাব। আমার বিশ্বাস বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর মধ্যে এই নেতৃত্ব গুণ আছে। তিনি দায়িত্ব নিয়ে সিলেটের উন্নয়ন করতে পারবেন। সিলেট সিটির মাস্টার প্ল্যান অনুয়ায়ী কাজ করলে মূল উৎপত্তি স্থল থেকে নগরীর ছড়া সরকারিভাবে খননসহ শহর রক্ষা বঁাধ করা যায় তাহলে এর লাঘব হবে। কালক্ষেপণ না করে একটা একটা করে সমস্যার সমাধান করতে হবে। আমার বিশ্বাস মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এগুলো পারবেন। তিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন ও কাছের মানুষ। আমরা আশাবাদি আগামী ৪ বছরের মধ্যে সিলেটে অনেক বেশি উন্নয়ন হবে। নগরীর স্বার্থে শুধু আমি কেন, অন্যান্য যারা আরও দায়িত্ববান ও রাজনীতিবিদ আছেন সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আরিফুল হক চৌধুরী। 

এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. মখলিছুর রহমান কামরান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ ও দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪