প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়নে কাজ করছেন- এমপি হাবিব
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়নে কাজ করছেন- এমপি হাবিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ১১:২৯:১৯ পূর্বাহ্ন

প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়নে কাজ করছেন- এমপি হাবিব

ছবি: নিজস্ব


সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, পৃথিবীতে বিভিন্নরকম প্রাকৃতিক দুর্যোগ বিদ্যমান। তার মধ্যে বন্যা অন্যতম। পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে প্রায়ই এ সমস্যার সৃষ্টি হয়। বন্যার ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। বন্যায় আক্রান্ত এলাকার মানুষেরা পানিবন্দি হয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেন। বিশেষ করে পাহাড়ি ও নিচু অঞ্চলের মানুষেরা বন্যায় আক্রান্ত হন। এই দুর্যোগ সময়ে তাদের পাশে দঁাড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।

শনিবার সকালে দক্ষিণ সুরমার গোপশহর এলাকায় দক্ষিণ সুরমা এসোসিয়েশনের সভাপতি, ইউকেবিসিসিআই মিডল্যান্ড রিজনের সহ-সভাপতি, গোপশহর গ্রামের লন্ডন প্রবাসী জমিরুল ইসলাম সিরাজের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

মোল্লারগঁাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোমিন হোসেনের সভাপতিত্বে ও ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মুরশেদ খানের পরিচালনায় ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান বদরুল ইসলাম, তেলিরাই জামেয়া মসজিদের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, ইউপি চেয়ারম্যান মামুন খান, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল ইসলাম জগলু, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল আলী বাচ্চু, গোপশহর মাদরাসার সভাপতি আশরাফ খান, মেম্বার শাহেদ আহমদ, পঞ্চায়েত কমিটির সদস্য মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট শাহিন, আজাদ মিয়া, রুহুল চৌধুরী, রাজু আহমেদ, নওশাদ আহমেদ প্রমুখ। ত্রাণ বিতরণ শেষে বন্যার্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে চিকিৎসা প্রদান করা হয়। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪