গোয়াইনঘাটে শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হল সকল পর্যটন স্পট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হল সকল পর্যটন স্পট

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ০৪:২০:৫৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হল সকল পর্যটন স্পট

ছবি: নিজস্ব


দ্বিতীয় দফা আকস্মিক বন্যা পরিস্থিতির কারনে ঈদ মৌসুমে বন্ধ থাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন পর্যটন স্পট পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন গোয়াইনঘাট। 

রোববার ২৩ জুন দুপুরে এক বিজ্ঞপ্তিতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান জাফলং পর্যটন স্পটে নৌ-চলাচলের রুটে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সকল বোট মালিক, নৌ চালক-মাঝিদেরকে  যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেট এর ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। জাফলংয়ে পিয়াইন নদীর পানির গভীরতা ও স্রোত বিবেচনাহ সাঁতার জানে না এবং ১২ বছরের কম বয়সীদের নিয়ে জাফলং ট্যুরিস্ট স্পটে  নৌকায় চলাচল করা যাবে না।  ট্যুরিস্ট পুলিশকে পর্যটন স্পটে পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা বিধানের জন্য বলা হয়েছে।

জাফলং নদীর পানির পরিমাণ ও স্রোত বিবেচনায় গত দুই দিন( ২১-২২ জুন ২০২৪ তারিখ)  পর্যটন স্পট চালু করার জন্য পর্যটন ব্যবসায়ী, নৌকা চালক-মালিক, ট্যুরিস্ট পুলিশ,  থানা পুলিশ এবং উপজেলা প্রশাসন  প্রয়োজনীয় প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করেছে।

জানাযায় পর্যটক নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ায় এবং আবহাওয়া স্বাভাবিক থাকা সাপেক্ষে উপজেলা পর্যটন কমিটি জাফলং ট্যুরিস্ট স্পট চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে গত ২১ জুন এবং ২২ জুন ২০২৪ তারিখে দুই দফা জাফলং ট্যুরিস্ট স্পট সরেজমিনে পরিদর্শন করে উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি), গোয়াইনঘাট থানা,  ট্যুরিস্ট পুলিশ টিম এবং পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান।

ট্যুরিস্ট স্পট এ পর্যটক, ট্যুর অপারেটর ও নৌকার মাঝি সকলকে উপরোক্ত নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করার শর্তে আজ ২৩ জুন ২০২৪ দুপুর ১:০০ টা থেকে জাফলং ট্যুরিস্ট স্পট, রাতারগুল স্পট চালু করা হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪