জৈন্তাপুরে ৬০ বোতল বিদেশি মদ সহ অটোরিকশা আটক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

জৈন্তাপুরে ৬০ বোতল বিদেশি মদ সহ অটোরিকশা আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ০৪:৩৫:৩৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৬০ বোতল বিদেশি মদ সহ অটোরিকশা আটক

ছবি: নিজস্ব


জৈন্তাপুর মডেল থানার বিশেষ অভিযানে ৬০ বোতল  বিদেশি মদ সহ একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৩শে জুন) ভোর ৬:০০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় উপজেলার দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত চতুল দরবস্ত সড়কের অভিযান চালায় পুলিশ। 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার এসআই  রসুল আহমেদ ও এএসআই সুমন মিয়া সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উক্তো সড়কের ছৈয়া সাকিনস্হ কুয়েত জামে মসজিদের সামনে পাচারের জন্য অপেক্ষমান একটি নাম্বার প্লেটবিহীন সিএনজি অটোরিকশা আটক করে পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক সহ দুইজন মাদক কারবারি পালিয়ে যায়। পুলিশ সিএনজি অটোরিকশা থেকে তিনটি বস্তা উদ্ধার করে থানায় নিয়ে আসে। বস্তাগুলোতে ছয়টি কর্টনের মোট ৬০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায় আটক করা মদগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকার মত।

বিষয়েটি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। উক্তো ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) এর ২৪ খ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।  অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা সংগ্রহপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে নিশ্চিত করেন তিনি।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪