ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে ৪৫০ পরিবারের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম আহমদ জানান, ইউনিয়নের ১নং ওয়ার্ডের বহর,সুন্দ্রগাও,২নং ওয়ার্ডের মিত্রিমহল,করবাড়ী,রানীগঞ্জ, ৩ নং ওয়ার্ডের আঙ্গারজুর, রাইখালেরপার,দামারিপার,।৪নং ওয়ার্ডের নওয়াগাওঁ, লামাপাড়া, কদমতলা, ৫নং ওয়ার্ডের কচুয়ারপার, দারিকান্দি, চৌধুরীপার, ৬ নং ওয়ার্ডের নন্দিরগাওঁ, ৭নং ওয়ার্ডের মানাউর,৮নং ওয়ার্ডের বাইমারপার, চলিতাবাড়ী ও ৯ নং ওয়ার্ডের শিয়ালা হাওর, জলুরমুখ এবং বেতকোনা গ্রামের পানিবন্দী মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সহকারী শিক্ষকা কর্মকর্তা ও নন্দীরগাঁও ইউনিয়নের ট্যাগ অফিসার আরাফুল আলম,নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, ইউপি সদস্য আপ্তার মিয়া, আনিস মিয়া, জালাল উদ্দীন, মতিউর রহমান, আজির উদ্দিন, খালেদ আহমদ, এরশাদ আলী, দশরত সরকার। এসময় ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।
এস এইচ টি/




