মৌলভীবাজারে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ০৬:৩৪:২৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে নানা আয়োজনের মধ ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (২৩ জুন) দুপুরে শহরের পৌর জনমিলন কেন্দ্রে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিছবাউর রহমানের সঞ্চালনায় ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য নেছার আহমদ এর সভাপতিত্বে  অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আজমল হোসেন, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন,  সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল, সাংগঠনিক সম্পাদক আজয় সেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আকবর আলী,যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ এমএ রহিম শহীদ (সিআইপি), পৌর আওয়ামী লীগ নেতা এমদাদুল হক মিন্টু প্রমুখ।

আলোচনা সভায় জেলা আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: