৮ শর্তে পর্যটকদের জন্য খুলে দেয়া হলো সাদা পাথর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

৮ শর্তে পর্যটকদের জন্য খুলে দেয়া হলো সাদা পাথর

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ০৭:৪৯:৫৪ পূর্বাহ্ন

৮ শর্তে পর্যটকদের  জন্য খুলে দেয়া হলো সাদা পাথর

ছবি : নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্র সোমবার  (২৪জুন) থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো। রবিবার (২৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পর্যটন উন্নয়ন কমিটির আহ্বায়ক সুনজিত কুমার চন্দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যেসব শর্তে পর্যটনকেন্দ্রটি খুলে দেয়া হলো সেগুলো হলো- নদীর স্রোতের তীব্রতা বাড়লে কোন অবস্থাতেই ঘাট থেকে নৌকা ছেড়ে যাবেনা,সেক্ষেত্রে সম্মানিত পর্যটকগণ আশে পাশের এলাকা ঘুরে দেখে যেতে পারবেন, সংশ্লিষ্ট দিনের নদীর স্রোত ও সার্বিক অবস্থা বিবেচনায় নৌকা ঘাট থেকে ছেড়ে যাবে কিনা তা ঘাটে অবস্থিত খাস আদায় কমিটির  সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে, সকল নৌকাতেই লাইফ জ্যাকেট থাকতে হবে এবং জ্যাকেট পড়িয়ে নৌকা ঘাট হতে ছাড়তে হবে,পর্যটকগণ কিছুতেই পানিতে নামতে পারবেন না বা  সাঁতার কাটতে পারবেন না, পর্যটকগন নৌকায়  উঠে হৈ হুল্লুর করতে পারবেন না, নৌকায় উঠে ভালোভাবে বসে থাকতে হবে, নিরাপত্তার স্বার্থে শিশু ও মহিলা  পর্যটকগণ  আপাতত নৌকায় ভ্রমন করতে পারবেন না,মাঝিগন  পর্যটকগনের সাথে সর্বদা ভালো আচরণ করবেন,পর্যটন স্পটের নির্দিষ্ট স্থানে দোকান-পাট বসাতে হবে।

প্রসঙ্গত, জুন  মাসের মাঝামাঝি থেকে  থেকে অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার ধলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সাদা পাথর পর্যটন ঘাটসহ সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪