জাফলংয়ে টাস্কফোর্সর অভিযানে ২৫৪ বস্তা ভারতীয় চিনি উদ্বার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

জাফলংয়ে টাস্কফোর্সর অভিযানে ২৫৪ বস্তা ভারতীয় চিনি উদ্বার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ০৮:০৬:৫৬ পূর্বাহ্ন

জাফলংয়ে টাস্কফোর্সর অভিযানে ২৫৪ বস্তা ভারতীয় চিনি উদ্বার

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের তামাবিল সোনা টিলা এলাকায় যৌথ বাহিনীর টাস্কফোর্সের অভিযানে ভারতীয় ২৫৪ বস্তা চিনি উদ্বার করা হয়েছে। রোববার দুপুর থেকে গোয়ইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তামাবিল সোনাটিলা এলাকার বিভিন্ন বসতবাড়িতে তল্লাসি চালিয়ে ২৫৪ বস্তা ভারতীয় চিনি উদ্বার করা হয়। পরে তামাবিল কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্বার হওয়া ভারতীয় চিনি ১১ লক্ষ ৮১ হাজার ১ শত টাকায় নিলামে বিক্রয় করা হয়েছে। এসময় তামাবিল সীমান্ত ফাড়িঁর বিজিবি'র কোম্পানী কমান্ডার শহিদুল আলম, গোয়াইনঘাট থানার এসআই ফখরুল ইসলামসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম জানান, ভারত থেকে চুরাই পথে চিনি আমাদানী করে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন বসত ঘর থেকে মজুদকৃত ২৫৪ বস্তা ভারতীয় চিনি উদ্বার করা হয়। সীমান্তে চোরাচালান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪