ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ টি ইউনিয়নের বন্যার্ত ৫ হাজার ২০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
রোববার ( ২৩ জুন ) গোয়াইনঘাট প্রশাসনের তত্ত্বাবধানে, উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৫,২০০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে পরিবার প্রতি ১০কেজি হারে মোট ৫২.০০০মেঃটন চাল বিতরণ করা হয়।
উক্ত বিতরণ কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন ত্রাণ তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়োজিত ছিলেন। ট্যাগ অফিসারের সার্বক্ষণিক উপস্থিতিতে এবং প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যগণের মাধ্যমে এই খাদ্য সহায়তা (চাল) বিতরণ করা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলায় এ পর্যন্ত ১৫২.৫০০মেঃটন খাদ্যশস্য(চাল); নগদ অর্থে ক্রয়কৃত ৬৫০০ প্যাকেট শুকনো খাবার,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ৫৪৫ প্যাকেট শুকোনো খাবার, ১০ কেজি ওজনের ১৬০ প্যাকেট গো-খাদ্য এবং শিশু খাদ্য হিসেবে ৫০০ প্যাকেট গুড়ো দুধ বন্যা দুর্গত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
জৈন্তাবার্তা/ মনোয়ার




