ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাটে বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণকারী পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী ।
রোববার (২৩ জুন ) বিকাল ৪ টায় উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রাম নিবাসী নৌকা ডুবে নিহত শাহাদাত হোসেনের বাড়িতে যান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জসিম উদ্দিন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এখলাসুর রহমান মেম্বার, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কামরুল ইসলাম, বিএনপি নেতা আতিক আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ নিহতের শোকাহত আত্নীয় স্বজন কে সমবেদনা জানান, এবং পরিববারের খোঁজ খবর নেন ও শান্তনা প্রধান করেন।
জৈন্তাবার্তা/ মনোয়ার




