ত্রাণ সহায়তা থেকে কেউ বাদ পড়বেন না-সিলেট নগরীতে ত্রাণ বিতরণকালে মেয়র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ত্রাণ সহায়তা থেকে কেউ বাদ পড়বেন না-সিলেট নগরীতে ত্রাণ বিতরণকালে মেয়র

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০৯:৩৩:০৩ পূর্বাহ্ন

ত্রাণ সহায়তা থেকে কেউ বাদ পড়বেন না-সিলেট নগরীতে ত্রাণ বিতরণকালে মেয়র

ছবি: নিজস্ব


সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিটি কর্পোরেশনে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাগণ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। কেউই ত্রাণ সহায়তা থেকে বাদ পড়বেন না। 

বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ প্রদানকালে তিনি এ কথা বলেন। মেয়র রোববার নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের ধনকান্দি, পঁাচঘরি ও ছড়ারপাড় এলাকায় ত্রাণ সহায়তা প্রদান করেন। এসময় বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। ত্রাণ বিতরণকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আড়াই শ’ পরিবারে ত্রাণ সহায়তা করা করা হয়। আরও আড়াই শ’ পরিবারের জন্য ত্রাণ সহায়তা করা হবে। আমরা আশ্রয়কেন্দ্রগুলোতে এখনও রান্না করা খাবার বিতরণ করে যাচ্ছি। যতদিন বন্যার পানি না কমবে ততদিন পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোয় খাবার পাঠানো অব্যাহত থাকবে। 

তিনি বলেন, বন্যা হওয়ার পর প্রধানমন্ত্রী সিলেটবাসীকে ত্রাণ উপহার পাঠিয়েছেন। তিনি সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির খেঁাজ রাখছেন। সরকারের পাশাপাশি ত্রাণ সহায়তায় স্থানীয় ধনাঢ্য ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। 

এসময় কাউন্সিলরবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. মখলিছুর রহমান কামরান (প্যানেল মেয়র), কাউন্সিলর জাহাঙ্গীর আলম, মো. জয়নাল আবেদীন, দেলওয়ার হোসেন নাদিম, মো. রুহেল আহমদ, সংরক্ষিত নারী কাউন্সিলর সাজেদা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪