পুলিশে রদবদল: সিলেট ও সুনামগঞ্জসহ ১৪ জেলার পুলিশ সুপারকে বদলি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

পুলিশে রদবদল: সিলেট ও সুনামগঞ্জসহ ১৪ জেলার পুলিশ সুপারকে বদলি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০৯:৪৭:১৬ পূর্বাহ্ন

পুলিশে রদবদল: সিলেট ও সুনামগঞ্জসহ ১৪ জেলার পুলিশ সুপারকে বদলি

ছবি: সংগৃহীত


পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এক অতিরিক্ত আইজিপিসহ বদলি করা হয়েছে ৯ ডিআইজিকে। সিলেট ও সুনামগঞ্জসহ ১৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। সিলেট জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের স্থলে কুমিল্লা জেলার এসপি আব্দুল মান্নানকে পদায়ন হয়েছে। পুলিশ সদরদপ্তরের এম এন মোর্শেদকে সুনামগঞ্জের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। মামুন ২০২২ সালের ৩১ আগস্ট এসপি হিসেবে সিলেটে যোগদান করেছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে পুলিশের একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এবং ৯ জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়কে পুলিশ সদর দপ্তরে (অতিরিক্ত আইজিপি সুপারনিউমারি) পদে পদায়ন করা হয়েছে। 

এছাড়া ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিআইজি মো. ইলিয়াছ শরীফকে বরিশাল রেঞ্জ ডিআইজি, মেট্রোরেলের ডিআইজি মো. সাইফুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. নিশারুল আরিফকে পুলিশ সদর দপ্তরে, ডিএমপির অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে পুলিশ সদর দপ্তরে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে পুলিশ সদর দপ্তরে, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মাহবুবুর রহমানকে মেট্রো রেলের ডিআইজি, পুলিশ সদর দপ্তরের ডিআইজি এস এম মোস্তাক আহমেদ খানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসানকে হাইওয়ে পুলিশে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সিআইডিতে পদায়ন করা হয়েছে। 

এদিকে অন্য প্রজ্ঞাপনে ১৪ জেলার এসপিকে বদলি করে নতুন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলাগুলো হচ্ছে রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া, পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, যশোর, মাদারীপুর, সুনামগঞ্জ। 

প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপর একজন ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে বদলির কারণ জানানো হয়নি। বদলি কার্যক্রমটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪