ছবি: সংগৃহীত
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে আমাদের সবাইকে দঁাড়াতে হবে। শনিবার দুপুরে ‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ এ স্লোগানে আর-আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে উপজেলার রাজাগঞ্জবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন।
শফিক চৌধুরী বলেন, বন্যা মোকাবেলা কিংবা কৃষি-মৎস্যখ্যাতের উৎপাদন বৃদ্ধি করতে এবং নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকায় নদী পুনঃখনন প্রক্রিয়া চলমান রয়েছে। তবে নিজেদের প্রয়োজনেই যাতে আমাদের আশপাশের ‘খাল-বিল, নদী-নালা-হাওর’ যাতে ভরাট বা অবৈধ দখল না হয় সেদিকে সবাইকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে। আর বেশি বেশি করে বৃক্ষরোপনে সবাইকে উৎসাহিত করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় আমরা সহযেই বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারব।
এর আগে তিনি ইউনিয়নের মুফতিরবাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত আরো ৪ শতাধিক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ত্রাণ বিতরণ করেন। খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারণ সম্পাদক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার।
জৈন্তা বার্তা / প্রতিনিধি / টিটু




