সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ৬০ লাখ টাকা কর পরিশোধ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ৬০ লাখ টাকা কর পরিশোধ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ১০:০০:০৮ পূর্বাহ্ন

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ৬০ লাখ টাকা কর পরিশোধ

ছবি: সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কর পরিশোধ করেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। রোববার সকাল ১০টায় সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে ৬০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফ। 

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে সবসময় সহযোগিতা করবে নগরভবন। তিনি আরও বলেন, নিয়মিত কর পরিশোধ করা আমাদের সকলের দায়িত্ব। যারা নিয়মিত কর পরিশোধ করেন তারা নগরীর উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছেন। তাদের আমরা সম্মান জানাই। এই সিলেট নগরী আমাদের সকলের। নগরীর উন্নয়নে নিয়মিত কর পরিশোধের বিকল্প নেই। তাই নগরবাসীকে কর পরিশোধের জন্য উদাত্ত আহ্বান জানান তিনি। চেক হস্তান্তরকালে এসময় সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪