জৈন্তাপুরে প্রবীন শিক্ষক মোহাম্মদ নূরউদ্দিন মাষ্টারের দাফন সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

জৈন্তাপুরে প্রবীন শিক্ষক মোহাম্মদ নূরউদ্দিন মাষ্টারের দাফন সম্পন্ন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ১০:৫২:৩০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রবীন শিক্ষক মোহাম্মদ নূরউদ্দিন মাষ্টারের দাফন সম্পন্ন

ছবি: নিজস্ব


জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত কেন্দ্রী গ্রামের প্রবীন শিক্ষক মোহাম্মদ নূরউদ্দিন মাষ্টার  (৮৩) ওরফে মোল্লা স্যারের দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার সকাল ১০:৩০ ঘটিকায় ২ নং লক্ষিপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ১০:০০ ঘটিকায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ মাঠে তার জানাযা সম্পন্ন হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের মামা মাওলানা বশিরউদ্দিন। 

জানাযা পূর্বে মরহুম নূরউদ্দিন মাষ্টারওরফে মোল্লা স্যারের স্মৃতির প্রতি সম্মান রেখে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

জৈন্তাপুর উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক শাহীনুর রহমানের সঞ্চালনায় জানাযা পূর্বে বক্তব্য রাখেন আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ৪ নং বাংলাবাজার চাকুরীজীবি কল্যাণ পরিষদের সভাপতি মুজিবুর রহমান মাষ্টার, কানাইঘাট দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য মরহুমের ভাতিজা মুখলেসুর রহমান,  ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল, শ্রীপুর পাথর কোয়ারী ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল আহাদ, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন। 

এ সময় মরহুমের মেজ ছেলে আশরাফুল ইসলাম পরিবারের পক্ষ থেকে তার বাবার রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া চান। 

উল্লেখ্য মরহুম মোহাম্মদ নূরউদ্দিন মাষ্টার ওরফে মোল্লা স্যার দীর্ঘদিন আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বৃহত্তর ৪ নং বাংলাবাজার এলাকার প্রবীন থেকে বর্তমান প্রজন্মের প্রায় ৮০% মানুষ তার ছাত্র। গুনী এই ব্যাক্তি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত মাসে গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়ীতে অবস্থান করছিলেন। 

গত রবিবার (২৩শে জুন) সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় তার শারীরিক অবস্হার অবনতি হলে নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসন্তান  রেখে গেছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪