খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বানভাসিদের মাঝে খাবার বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

গোয়াইনঘাট উপজেলা বিএনপির উদ্যোগে

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বানভাসিদের মাঝে খাবার বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০৬:৪৮:৪৮ পূর্বাহ্ন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বানভাসিদের মাঝে খাবার বিতরণ

ছবি : নিজস্ব


বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে গোয়াইনঘাটে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪জুন) দুপুরে গোয়াইনঘাট উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়ায় শতশত নেতাকর্মী অংশ নেন।

পরে বানভাসি গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সম্পাদক মাহবুব আহমেদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট  শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিন, বিএনপি নেতা ইউনুস আলী, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী  যুবদল নেতা ফখরুল ইসলাম  সুমন প্রমুখ।

উল্লেখ্য শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শুক্রবার রাত তিনটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪