কোম্পানীগঞ্জে বন্যার্ত পরিবারের মাঝে চাল বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে বন্যার্ত পরিবারের মাঝে চাল বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০৭:৩৩:১১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে বন্যার্ত পরিবারের মাঝে চাল বিতরণ

ছবি : নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ  উপজেলার ৬টি ইউনিয়নের বন্যার্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে কোম্পানীগঞ্জ প্রশাসনের তত্ত্বাবধানে ত্রাণ সহায়তা হিসেবে এসব চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে দেওয়া হয়েছে সহায়তা। বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন ত্রাণ তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়োজিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বন্যার শুরু থেকে এ পর্যন্ত কোম্পানীগঞ্জ  উপজেলায় ১১২ মেট্রিক টন (চাল) বিতরণ করা হয়েছে। এছাড়াও ১৭৬৫ প্যাকেট শুকনো খাবার, ৪২৪ প্যাকেট শিশু খাদ্য এবং ২১০ বস্তা গো-খাদ্য বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ বলেন, উপজেলা প্রশাসন বন্যাদুর্গতদের সার্বক্ষণিক খোঁজ নিয়েছে। ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসাররা বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেছে। উপজেলায় এ পর্যন্ত ১১২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। আজ (সোমবার) আরও ১০ মেট্রিক টন চাল এসেছে। পর্যায়ক্রমে এগুলোও বিতরণ করা হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪