জকিগঞ্জে বন্যা পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

জকিগঞ্জে বন্যা পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠক

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০৭:৫৫:৩০ পূর্বাহ্ন

জকিগঞ্জে বন্যা পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠক

ছবি : নিজস্ব


জকিগঞ্জে বন্যা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে জরুরী বৈঠক করেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।

সোমবার দুপুর ১ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধানদের সাথে বন্যা পরিস্থিতি নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি জকিগঞ্জের বন্যা পরিস্থিতি ও ডাইক মেরামত কাজ নিয়ে খোজখবর নেন। পাশাপাশি শেওলা-জকিগঞ্জ রোডের সংস্কার কাজের জোর তাগিদ দেন।

এসময় উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দীন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী, এলজিইডির উপজেলা প্রকৌশলী রাশেদুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমদ তাপাদার ও এমএজি বাবর, উপজেলা আল-ইসলাহের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা সেলিম আহমদ, তালামীয নেতা ইসলাম উদ্দীন চৌধুরী প্রমুখ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪