সুনামগঞ্জে বন্যাদুর্গত পাশে আনসার ও ভিডিপি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সুনামগঞ্জে বন্যাদুর্গত পাশে আনসার ও ভিডিপি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০৮:২৯:৪৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বন্যাদুর্গত পাশে আনসার ও ভিডিপি

ছবি : নিজস্ব


সুনামগঞ্জে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যায় বিপর্যস্থ হয়ে পড়েছে। এই দুর্যোগকালীন সময়ে সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২৩ জুন) সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টে কার্যালয় ও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেল, পিয়াজ), মোমবাতি, মেস, সাবান ও ঔষধ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।

মানবিক সহায়তা বিতরণকালে তিনি বলেন,পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টে কামরুজ্জামান ব্যবস্থাপনায় জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের প্রশিক্ষণ ব্যারাক, ডাইনিং রুম ও হল রুমে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে যেখানে আশ্রয় নিয়েছেন ৫১০ জন।

স্থানীয় প্রশাসন ও বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় তাদের যাবতীয় প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। সুনামগঞ্জ জেলার স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ৬০টি আশ্রয়কেন্দ্রে নিরাপত্তা দায়িত্ব পালন করছেন আনসার-ভিডিপি সদস্যরা। বন্যার পানি কমতে শুরু করায় অত্র বাহিনীর সদস্য/সদস্যগণ বন্যা পরবর্তী পরিস্কার পরিছন্নতা এবং বন্যায় ক্ষতিগ্রস্থ বসতবাড়ি মেরামতে সার্বিক সহযোগিতা কাজে নিয়োজিত রয়েছেন।

খাদ্য সহায়তা বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপমহাপরিচালক ( অপারেশনস্) মোঃ ফখরুল আলম, পরিচালক (২৪ আনসার ব্যাটালিয়ন) মুহাম্মদ মেহেদী হাসান, জেলা কমান্ড্যান্ট (সিলেট) আলী রেজা রাব্বী,সুনামগঞ্জ সার্কেল অ্যাডজুট্যান্ট রফিকুল ইসলাম,বাহিনীর কর্মকর্তারা।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪