বিশ্বনাথের বীর মুক্তিযোদ্ধা সানোয়ার আলী বিডিআর সমাহিত হলেন রাষ্ট্রীয় মর্যাদায়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

বিশ্বনাথের বীর মুক্তিযোদ্ধা সানোয়ার আলী বিডিআর সমাহিত হলেন রাষ্ট্রীয় মর্যাদায়

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০৯:৩৮:৫৯ পূর্বাহ্ন

বিশ্বনাথের বীর মুক্তিযোদ্ধা সানোয়ার আলী বিডিআর সমাহিত হলেন রাষ্ট্রীয় মর্যাদায়

ছবি : নিজস্ব


সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা,সাবেক সেনা কর্মকর্তা সানোয়ার আলী বিডিআর কে  রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। আজ ( ২৪ )জুন সোমবার  দুপুরে  জানাযার নামাজ শেষে হামদরচক গ্রামে পঞ্চায়েতি  কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে এই বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন ও গার্ড অফ অনার প্রদান করা হয়।  পরে অনুষ্ঠিত জানাযার নামাজে ইমামতি করেন স্থানীয় সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান। পরে তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

জানাযায় অংশ নেন সানোয়ার আলীর বেশ কয়েকজন সহযোদ্ধা বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ। গেল শুক্রবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান সানোয়ার আলী নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর।

তিনি স্ত্রী  রাবেয়া বেগম,এক মেয়ে শেলী বেগম  ও তিন ছেলের মধ্যে  মেজো ছেলে শিপন আহমদ মারা যাওয়ায় বড় ছেলে শামিম আহমদ ও ছোট ছেলে সাহেদ আহমদ সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য জাতীর এই শ্রেষ্ঠ সন্তান  ইস্ট বেঙ্গল রেজিমেন্টে থাকার সুবাদে মহান মুক্তিযুদ্ধের সময় দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেন ও মুক্তিযুদ্ধাদের প্রশিক্ষক হিসেবে কাজ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সকল শ্রেণি-পেশার মানুষ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪