কুলাউড়ায় পৃথক দু র্ঘ ট না য় ২ কিশোরের মৃ ত্যু
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

কুলাউড়ায় পৃথক দু র্ঘ ট না য় ২ কিশোরের মৃ ত্যু

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় পৃথক দু র্ঘ ট না য় ২ কিশোরের মৃ ত্যু

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের  মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) উপজেলার ভূকশিমইল ও টিলাগাঁও ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার দুপুরের দিকে ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বাসিন্দা নাছির মিয়ার শিশুপুত্র আবু সাইদ আহমদ রেদোয়ান (৬) সাম্প্রতিক সময়ের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে মারা যায়।

অপরদিকে এদিন বিকেলে টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর গ্রামের আব্দুল হকের পুত্র  জালাল মিয়া (১৪) নিজ ঘরের উপর থাকা  বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতের লাইনে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। দ্রুত পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বড় ভাই জুনেদ মিয়া (১৮) থাকে ধরতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয় পরে স্থানীয় লোকজন থাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) ক্যশৈনু মারমা জানান বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মরদেহ থানায় রাখা হয়েছে আইনি পক্রিয়া শেষে  লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ: