গোয়াইনঘাটে বন্যা দুর্গতদের পাশে পল্লী চিকিৎসক ইমাম উদ্দীন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

গোয়াইনঘাটে বন্যা দুর্গতদের পাশে পল্লী চিকিৎসক ইমাম উদ্দীন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ০৯:০৮:৩৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বন্যা দুর্গতদের পাশে পল্লী চিকিৎসক ইমাম উদ্দীন

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের হাওরাঞ্চলের বন্যা দুর্গত মানুষের জন্য পানিবাহিত রোগের ঔষধ নিয়ে পাশে দাঁড়ালেন তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের পল্লী চিকিৎসক ইমাম উদ্দিন।

সোমবার ২৪ জুন বিকেলে উপজেলার পূর্ব তোয়াকুলের হাওরাঞ্চলের পাইকরাজের পূর্ব অংশ রাজারকান্দি, লস্করকান্দি, ঘোড়ামারা, খাউড়া কান্দি, বৈঠাখাল,মুন্সিবাজার, পশ্চিম পেকের খাল সহ ৩৫০ টি পরিবারের মধ্যে পানিবাহিত রোগের এসব ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

রুস্তমপুর কলেজের সাবেক মনোবিজ্ঞানের লেকচারার ও তোয়াকুলের মা ফার্মেসির স্বত্বাধিকারী পল্লী চিকিৎসক ইমাম উদ্দিন বলেন, ব্যক্তিগত কোন স্বার্থে নয়,মানুষ মানুষের জন্য সেই মূল্যবোধ ও মানবিক দায়িত্ববোধ থেকে আমার সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা মাত্র।

তিনি বলেন বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগের প্রকোপ দেখা দেয়। বন্যা দুর্গত মানুষদের সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিকভাবে পানিবাহিত রোগ থেকে বেঁচে থাকতে এসব বিতরণ করা হয়েছে। বন্যা দুর্গত মানুষেরা বর্তমানে অসহায়,তাদের পাশে যদি সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে আসেন তবে তারা এই মুহূর্তে নিজেদের অসহায় মনে করবে না।সুন্দরভাবে বেঁচে থাকার শক্তিও সাহস পাবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪